বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে মহাদেও নদে বালু উত্তোলন, নদীপাড়ের মানুষের উদ্বেগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সহ আটক – ৯ ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব

দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সহযোগিতা করব : ডা. শফিকুর

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০২ পঠিত

ডেক্স নিউজ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে কিছু মতলববাজ দুষ্কৃতকারী সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় পূজা আসছে সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। পূজায় আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করব। গত ৫ আগস্টের পর আমরা যে দায়িত্ব পালন করেছিলাম সে দায়িত্ব আবারও পালন করা লাগতে পারে সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন।

আজ রবিবার (১ সেপ্টেম্বর) সকালের দিকে ফরিদপুর শহরতলির মুন্সী বাজার বাইপাস সড়ক এলাকায় যাত্রাবিরতিতে তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে ঘাতকদের হাতে কুষ্টিয়ায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করতে যান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘শহীদ পরিবারের ক্ষতি যেন আল্লাহ পুষিয়ে দেন। আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন।

মাবুদের দরবারে শুকরিয়া সাড়ে ১৭ বছর যে যন্ত্রণা জাতির বুকের মধ্যে চেপে ছিল তিনি তা দূর করে দিয়েছেন। আকাশে এখনো কালো মেঘ আছে আল্লাহ যেন তা সরিয়ে দেন। আকাশ যেন দিনের আলোয় ফরসা হয়ে বাংলাদেশ ঝলমল হয়ে ওঠে।’

তিনি আরো বলেন, ‘সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় পূজা আসছে সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। পুজায় কোন প্রকার বিশৃঙ্খলা ঘটালে কাউকেই ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com