শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

দুর্গাপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৪৭ পঠিত
???????


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরের ওলামায়ে কেরাম ও পূজা উৎযাপন কমিটির নেতাকর্মীদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এক মত বিনিময় সভা করেছে। মঙ্গলবার রাতে উপজেলা পূজা কমিটির সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা এর সাথে মতবিনিময় করেন শিক্ষার্থীরা।

এর আগে জামিউল ঊলুম মাদরাসা এর মিলনায়তনে দুর্গাপুরের ওলামায়ে কেরামদের সাথে মত বিনিময় করেছেন শিক্ষার্থীরা। এ সময় দুর্গাপুর কাচারী মাদ্রাসার মোহতামীম মাওলানা ওলিওল্লাহ, বায়তুল আমান মসজিদের খতিব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক মাসুম বিল্লাহ অভি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, আব্দুল মোমেন, মোঃ রিয়াদ হাসান, মঈনুল ইসলাম শাওন, হীরা আব্বাসী, আরিয়ান রাসেল, বিএম হাসান, তিতাস সাহা, মামুন আফ্রিদি ও মিজান তালুকদার।

শিক্ষার্থীরা বলেন, শত শত শহীদের রক্তের বিনিময়ে প্রিয় মাতৃভূমি স্বৈরাচারমুক্ত হয়েছে। কিন্তু দেশের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে দেশি-বিদেশি চক্রান্তকারীরা আমাদের বিজয়কে ম্লান করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা ছাত্র সমাজ সেদিকে সজাগ দৃষ্টি রাখছি। বিশেষ করে বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়ি ও সহায়-সম্পত্তি কেউ যেন বিনষ্ট না করতে পারে সেদিকে আমরা খেয়াল রাখবো। আপনাদেরকে আশ্বাস ও নিশ্চয়তা দিয়ে বলতে চাই, আমরা সব সময় আপনাদের পাশে থাকবো। নির্ভয়ে সবাই থাকবেন ও আপনারা স্বাধীন ভাবে ধর্ম পালন করবেন। আমরা অপনাদের সাথে আছি। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণভাবে সম্প্রীতি বজায় রেখে সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com