কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন বিএনপি এর সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
আজ শনিবার কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম.এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায় , দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে মো. নজরুল ইসলামের বিরুদ্ধে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নাজিরপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক পদ থেকে মো. নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
Leave a Reply