রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে কাজে যোগদানের নির্দেশ

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৯৩ পঠিত

দিগন্ত ডেক্স : পুলিশ সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্ব স্ব কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। বুধবার (৭ আগস্ট) বিকেলে পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এই নির্দেশ দেন তিনি।  তিনি বলেন, আগামীকালের মধ্যে স্ব স্ব কর্মস্থলে রিপোর্ট করতে হবে। এ সময় তিনি যারা এখনো কর্মস্থলের বাইরে আছেন তাদের দ্রুত ফেরার আহ্বান জানান। 

তিনি আরও বলেন, আমরা কিন্তু বসে নেই। কাজ করছি। অনেকে নিহত আহত হয়েছেন।  আইজিপি জানান, কোটা আন্দোলনকে কেন্দ্র করে যেসকল হত্যা হয়েছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত করতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় নতুন পুলিশকে আরও জনবান্ধব করতে নানা উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।  অপেশাদার, উচ্চাবিলাশী অফিসারদের কারণে নীতিমালা অনুসরণ না করা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে তাদের অনেক সহকর্মী নিহত ও আহত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

এ সময় সকল পুলিশ সদস্যের জীবন মানের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান তিনি।  তিনি বলেন, আমাদের রাজারবাগ, সদর দফতর, সকল মেট্রোপলিটন ও জেলার সকলকে আগামীকাল সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে। আমরা সুখী ও সমৃদ্ধশালী একটি দেশ গড়ে তুলব। 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com