শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু “বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন” – ব্যারিস্টার কায়সার কামাল জোটে নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বিএনপি ক্ষমতায় গেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে রয়েছে -ব্যারিস্টার কায়সার কামাল পল্লবীতে বিদেশি অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে বাংলাদেশি ছয় চোরাকারবারি আটক

এই মাত্র পাওয়া

১১ আগস্ট থেকেও হচ্ছে না এইচএসসি পরীক্ষা

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২১৫ পঠিত

দিগন্ত ডেক্স : চার দফা স্থগিতের পর আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন এ সময়সূচিতেও পরীক্ষা হচ্ছে না। কবে নাগাদ স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে, সেই সিদ্ধান্তও এখনো হয়নি।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর পৌনে ২টার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১১ তারিখ থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা হচ্ছে না। অনেক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামত করা প্রয়োজন। সার্বিক নিরাপত্তা পরিস্থিতিও বিবেচনা করা হচ্ছে৷

স্থগিত পরীক্ষাগুলোর জন্য আবারও নতুন সময়সূচি করা হবে কি না, জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ব্যস্ততার কারণে আমরা বসতে পারিনি। এটা নিয়ে আগামীকাল নোটিশ দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com