মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৩২৭ পঠিত

দিগন্ত ডেক্স : আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে। সব বোর্ডের অধীনে ২৮ জুলাই ও পরবর্তী পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ জুলাই) আন্তশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবারের (১৮ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়। গত মঙ্গলবার (১৬ জুলাই) রাতে আন্তশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে সে তথ্য জানানো হয়। 

নাম না প্রকাশের শর্তে আন্তশিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা বলেছেন, দেশের চলমান কোটা আন্দোলনের পক্ষ-বিপক্ষদের মধ্যে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com