শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কলমাকান্দায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে সৃজনশীলতার ঝলক ১৫ টাকা দরে প্রতিমাসে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার দুর্গাপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন দুর্গাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে মহাদেও নদে বালু উত্তোলন, নদীপাড়ের মানুষের উদ্বেগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সহ আটক – ৯ ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩৩০ পঠিত
???????

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের এক রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদ ও শ্রী শ্রী দশভূজাবাড়ি মন্দির পরিচালনা কমিটির আয়োজনে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে রোববার সকালে মন্দির চত্বর থেকে শতশত ভক্তবৃন্দ জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন। পরবর্তিতে রথ টেনে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক মেয়র ও দশভূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শুভেন্দু সরকার পিন্টু, সহ:সাধারন সম্পাদক পলু ত্রিবেদী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিপ্লব মজুমদার, কালীবাড়ি মন্দির কমিটির সহ:সভাপতি ধনেশ পত্রনবীশ, ব্যবসায়ী পরিমোল ঘোষ সহ স্থানীয় সনাতন ধর্মালম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।

সাবেক মেয়র ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক শুভেন্দু সরকার পিন্টু বলেন, প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে জগন্নাথ দেব হলেন জগতের অধীশ্বর, জগত হচ্ছে বিশ্ব, আর নাথ হলেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হবে। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে। রথযাত্রা শেষে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com