মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ২৫৮ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রায় প্রতিটি ঈদ গাহে ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আযহা‘র নামাজ। সোমবার সকাল ৮.৩০ ঘটিকা থেকে বিভিন্ন ঈদগাহে অনুষ্ঠিত হয় এই নামাজ।

দুর্গাপুর পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নে প্রায় ১২৯টি ঈদগাহে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮.৩০ঘটিকা থেকে শুরু করে সকাল ১০.০০ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই জামাত। পৌরশহরের প্রথম জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগা মাঠে। এতে দেশ ও জাতির কল্যানে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মো. ওয়ালীউল্লাহ-বিন-তাহের।

এছাড়া অন্যান্য ঈদগাহে মহান আল্লাহর সান্নিধ্য লাভ, কোরআন খতম, অসুস্থ্য রোগি, ফিলিস্তিনিদের কল্যান, কবরবাসী সহ দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজত করা হয়।

এ উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী, উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, উপজেলা চেয়ারম্যান নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি), সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, দুর্গাপুর সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আক্কাস আলী, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা উত্তম চন্দ্র দেব, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতি কবি সুজন হাজং, পৌর মেয়র আলহাজ্ব মাও: আব্দুস সালাম, উপজেলা চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, এডভোকেট মানেশ চন্দ্র সাহা দুর্গাপুর উপজেলাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com