রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

জাতীয় ঈদগাহে নামাজ পড়লেন রাষ্ট্রপতি

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ২১৪ পঠিত

ঈদুল আজহা মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব। সারা দেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে। প্রতিবারের মতো এবারও রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহ মাঠে।

সোমবার (১৭ জুন) হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এছাড়াও মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনৈতিকসহ সব শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।  ভোর থেকে এ জামাতে অংশ নিতে মুসল্লিরা সারি বেঁধে জাতীয় ঈদগাহ মাঠে প্রবেশ করেন। প্রায় ৩৫ হাজার মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। পুরুষের পাশাপাশি অংশ নেন বিভিন্ন বয়সী নারীরাও। বিশ্বশান্তি আর মানুষে মানুষে ভেদাভেদ ঘুঁচে সুখি একটি পৃথিবী গড়ার প্রার্থনা করে ঘরে ফেরেন মুসল্লিরা।  এর আগে আষাঢ়েও মেঘমুক্ত আকাশকে সঙ্গী করে দলে দলে মানুষ আসতে থাকেন জাতীয় ঈদগাহ ময়দানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com