বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

ঈদ করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২২৭ পঠিত

দিগন্ত ডেক্স : প্রিয়জনদের সঙ্গে কোরবানির ঈদ উদযাপনে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ঈদের আগমূহুর্তের ভিড় আর দুর্ভোগ এড়াতে ঘরমুখো মানুষের অনেকেই আগেভাগে বাড়িতে রওনা হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকেই রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোয় রয়েছে যাত্রীদের ভিড়। কর্মদিবস হওয়ায় পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিচ্ছেন অনেকে। এ ছাড়া ছুটি শুরু হওয়ায় শিক্ষার্থীদেরও ভিড় বেড়েছে।

সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় যাত্রীদের চাপ। বসার জায়গা না পেয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা যায় অনেক যাত্রীদের। কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে না দেওয়ায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক। এদিকে ভোর থেকেই রাজধানীর মহাখালী, গাবতলী, সায়েবাদসহ সব বাস টার্মিনালে বেড়েছে যাত্রীদের ভিড়। বিকেলে এই ভিড় আরও বাড়ার আশা পরিবহন সংশ্লিষ্টদের।

আগামী সোমবার (১৭ জুন) দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। এ হিসাব করে আগেই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রবিবার) থেকে, যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত। মুসলমানদের জীবনে আল্লাহ প্রদত্ত দুটি আনন্দের দিনের অন্যতম একটি ঈদুল আজহা।

ঈদুল ফিতরের দুই মাস ১০ দিন পর মুসলমানরা ঈদুল আজহা পালন করে থাকেন। হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালন করা হয়। তবে পশু কোরবানি করা যায় ৩ দিন- ১০, ১১ ও ১২ জিলহজ। এদিকে প্রিয়জনদের সঙ্গে কোরবানির ঈদ উদযাপনে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ঈদের আগমূহুর্তের ভিড় আর দুর্ভোগ এড়াতে ঘরমুখো মানুষের অনেকেই আগেভাগে বাড়িতে রওনা হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com