বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে মহাদেও নদে বালু উত্তোলন, নদীপাড়ের মানুষের উদ্বেগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সহ আটক – ৯ ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব

দুর্গাপুরে বিশ্ব মা দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৩০৯ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মা দিবস। বুধবার দুপুরে নানা কর্মসুচীর মাধ্যমে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও এম রকিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়াল) বক্তব্য রাখেন, নেত্রকোনা-১ আসনের এমপি মোশতাক আহমেদ রুহী। অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মোসাম্মাৎ জেবুন্নেছা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা সমাজসেবা অফিসার জোবায়ের হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর প্রমুখ।

আলোচনা শেষে কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতা, ফ্রি ম্যাডিক্যাম্পের মাধ্যমে সেবাদান এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের মাঝে ঔষধী ও ফলদ বৃক্ষ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com