মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

গাজীপুরে রেল দুর্ঘটনা: ২১ ঘণ্টা পরও শেষ হয়নি উদ্ধার অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৪৩ পঠিত

দিগন্ত ডেক্স : গাজীপুরের জয়দেবপুর স্টেশনের এক কিলোমিটার দূরে ছোট দেওড়া এলাকায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষের ২১ ঘণ্টা পার হলেও শেষ হয়নি উদ্ধার অভিযান। ডাবল লাইনের ঢাকা জয়দেবপুর রেলরুটের একটি লাইন দিয়ে চলাচল করছে ট্রেন।এর আগে শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে স্টেশনের দক্ষিণে আউটার সিগন্যালে সংঘর্ষে এ দু’টি ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। আহত হন লোকোমাস্টারসহ চারজন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ছোট দেওড়া এলাকায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষের ঘটনার পর জয়দেবপুর স্টেশন দিয়ে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিম রুটের ট্রেন চলাচল ২ ঘণ্টা বন্ধ হয়ে যায়।

বিকেলে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার তৎপরতা শুরু  হয়। এছাড়া টাঙ্গাইল কমিউটার ট্রেনের পেছনের অংশের অক্ষত বগিগুলো বিকল্প ইঞ্জিনের মাধ্যমে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়। রাতভর উদ্ধার অভিযানে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত ৫টি বগির মধ্যে তিনটি বগি অপসারণ করে পার্শ্ববর্তী স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে।

এছাড়া যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের ক্ষতিগ্রস্ত ৪টি বগি রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছে। দু’টি ইঞ্জিন ও ওয়াগনের দু’টি বগি উদ্ধার তৎপরতা চলছে। রেলওয়ের উদ্ধারকারী দলের দাবি, এক-দেড় ঘণ্টার মধ্যে পুরো উদ্ধার তৎপরতা সম্পন্ন হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com