রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতারপুরস্কার বিতরণ

দুর্গাপুরে জমি নিয়ে দ্বন্দ, ভাইয়ের ওপর ভাইয়ের হামলা

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩২৫ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হাতিমারা কান্দা গ্রামে জমি নিয়ে দ্বন্দে বড় ভাইয়ের হামলায় ছোট ভাইকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার জনকে আসামী করে মঙ্গলবার দুর্গাপুর বিজ্ঞ সিনিয়র ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন আহতের মেয়ে শিরিনা খাতুন। আহত ছোট ভাইয়ের নাম মোন্তাজ উদ্দিন (৪৭), অভিযুক্ত বড় ভাইয়ের নাম আবু হানিফা (৬০)।

মামলা সুত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল রবিবার সকালে গাঁওকান্দিয়া ইউনিয়নের হাতিমারা কান্দা গ্রামে জমি নিয়ে দ্বন্দে পূর্ব শত্রুতার জেরে ধারালো দা ও লোহার রড দিয়ে মোন্তাজ আলীর ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে বড় আবু হানিফা ও সহযোগিরা। এ সময় তাদের হামলার স্বীকার হয়েছেন মোন্তাজ আলীর স্ত্রী রহিমা খাতুন ও মেয়ে লতিফা আক্তার। পরবর্তিতে তাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

এ নিয়ে মোন্তাজ আলী বলেন, মামলা উঠিয়ে নেয়ার জন্য আমাকে প্রতিনিয়ত হুমকী দিচ্ছে। বর্তমানে জানমালের নিরাপত্তা হীনতায় ভুগছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com