বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

দুর্গাপুরে শিক্ষার্থী আত্মহত্যায় মামলা, অভিযুক্ত পলাতক

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৪১৭ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের ঠাকুরবাড়ী কান্দা এলাকার আঁখি আক্তার (২০) নামের এক শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় প্রধান অভিযুক্ত নুরুজ্জামান রনি (২৪) সহ তিন জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করা হয়। শনিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নিহত শিক্ষার্থীর পিতা মোঃ হোসেন আলী মিলন।

মামলা সুত্রে জানা গেছে, পাশ^বর্তি বুরুঙ্গা এলাকার আবুল কাশেম এর ছেলে নুরুজ্জামান রনি (২৪) এর সাথে ঠাকুরবাড়ী কান্দার হোসেন আলী মিলনের মেয়ে আঁখি আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো এবং পরবর্তি সময়ে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করে অভিযুক্ত নুরুজ্জামান। ঈদুল ফিতরের সময় আঁখি আক্তারকে বিয়ে করবে বলে কথা দেয় অভিযুক্ত রনি। ওই কথা ঠিক রাখার জন্য রনির বাড়িতে আঁখি নিজেই গিয়ে বিয়ের তারিখ ঠিক করার কথা বলে। পরবর্তিতে রনির বাবা ও ফুফু আঁখিকে অকথ্য ভাষায় গাল-মন্দ করে আপাতত বিয়ে করবে না বলে বাড়ি থেকে বের করে দেয়। এ বিষয়টি আঁখি তার পরিবারকে অবহিত করে কান্নাকাটি শুরু করে। এই ঘটনার পর গত ১২ এপ্রিল শুক্রবার সকালে ক্ষোভে ও অভিমানে বিষপানে আত্মহত্যা করে আঁখি আক্তার। এরই জের ধরে দুর্গাপুর থানায় মামলা এক দায়ের করেন নিহত শিক্ষার্থীর পিতা মোঃ হোসেন আলী মিলন।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আকিকুজ্জামান বলেন, মামলার অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছি। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com