শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমান আদালত

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৩১০ পঠিত


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এমন সংবাদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান।

পৌর শহরের পুলিশ মোড় এলাকার সিএনজি ষ্টেশন, বিরিশিরি বাসষ্ট্যান্ড ও দুর্গাপুর-ঢাকা গামী বাসের টিকিট কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদার করছে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে সকল চালক, সুপারভাইজার ও টিকিট কাউন্টার ম্যানেজারদের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সতর্ক করে দেয়া হয়েছে।

এছাড়া অতিরিক্তি ভাড়া আদায়ের জন্য দুর্গাপুর মা মনি কাউন্টার কে ১০ হাজার টাকা জরিমানা আদায় ও একটি সিএনজি জব্দ করা হয়। নির্ধারিত ভাড়া প্রদানের মাধ্যমে গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীদেরকে সতর্ক থাকার আহবান জানানো হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com