মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

দুর্গাপুরে লজ্জাবতী বানর উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৮৩ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : খাবারের সন্ধানে লোকালয়ে এসে লোহার খাঁচায় বন্দী হয়েছে এক বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর। রাতের আধারে প্রাণীটিকে চিনতে না পেরে অনেকেই রীতিমতো তাড়া করে খাঁচায় বন্দি করে। উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের পশ্চিম নন্দেরছটি গ্রাম থেকে উদ্ধার করা হয় এই বানরটি কে।

অচেনা এই প্রাণীর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর স্বেচ্ছাসেবকদের। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের পশ্চিম নন্দেরছটি গ্রাম থেকে বানরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে নেতাই নদীর পাড়ে গাছের মগডালে একটি অচেনা প্রাণীকে দেখতে পায় গ্রামবাসীরা। এ সময় বড় টর্চ লাইট দিয়ে ধরতেই চোখগুলো লাল হয়ে জ্বলতে শুরু করে। অনেকেই ভয়ে গ্রামের আরো কয়েকজনকে খবর দিলে সবাই মিলে প্রাণীটিকে আটকের চেষ্টা চালায়। একপর্যায়ে আজিজুল হক বৈদ্যুতিক তারের উপর দিয়ে যাওয়ার সময় বাঁশের সাহায্যে মাটিতে নামিয়ে এনে লোহার খাঁচায় বন্দি করে বিকেলে উপজেলা বন বিভাগের সহায়তায় বিলুপ্ত প্রজাতির এই লজ্জাবতী বানারটিকে উপজেলার সদর ইউনিয়নের গহীণ পাহাড়ে অবমুক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com