শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুর প্রেসক্লাবের উদ্দ্যেগে এতিম শিক্ষার্থীদের বস্ত্র বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২১৭ পঠিত


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে এতিম শিক্ষার্থীদের ঈদ বস্ত্র বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নানা আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

ইফতার পুর্ব আলোচনায় প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জামাল তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা মো. ওহায়েদ আলী, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা উত্তম চন্দ্র দেব, এডভোকেট মানেশ চন্দ্র সাহা, পৌর কাউন্সিলর কামরুল হাসান জনি, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাংবাদিক আবিদ হাসান বাপ্পি, ধনেশ পত্রনবীশ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম রফিক প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, সাংবাদিক এইচ এম সাইদুল ইসলাম।

বক্তারা বলেন, এতিম শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে সকলেই পারে না। দুর্গাপুর প্রেসক্লাব প্রতিবছরের ন্যায় এবারও এতিম শিক্ষার্থীদের বস্ত্র বিতরণ করে যে নজির সৃষ্টি করছে তা সত্যিই প্রশংসার দাবী রাখে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com