শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

মুন্সিগঞ্জে সুপারবোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৮৮ পঠিত

দিগন্ত ডেক্স : মুন্সিগঞ্জের গজারিয়ার একটি সুপারবোর্ড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (২৪ মার্চ) দুপুর ১টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে আগুনে এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক বলেন, কারখানাটিতে হার্ডবোর্ড জাতীয় বিভিন্ন বোর্ড তৈরি হয়। আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছি। বর্তমানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com