বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে মহাদেও নদে বালু উত্তোলন, নদীপাড়ের মানুষের উদ্বেগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সহ আটক – ৯ ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব

কলমাকান্দায় ১৭৯ তম চেংগ্নী মেলা শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৩০৭ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: দোলযাত্রা উপলক্ষে নেত্রকোনার কলামাকান্দা উপজেলায় লেংগুড়া ইউনিয়নের সীমান্তবর্তী গোপালবাড়ী চেংগ্নী গ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা।

আজ সোমবার থেকে শুরু হয়ে এই মেলা চলবে তিন দিন। মেলায় ক্ষুদ্র, মাঝারি ও বড় ধরনের হাজার খানেক দোকান, হরেক রকমের জিনিস সাজানো। ব্যস্ত সময় যাচ্ছে দোকানিদের। নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ মেলায় আসছেন।

ভারত সীমান্তঘেঁষা এ মেলায় ওপারের তরুণ-তরুণীরা দল বেঁধে সীমান্ত পারি দিয়ে মেলায় আসে। সারাদিন মেলায় কাটিয়ে সন্ধ্যার আগেই ফিরে যায় তারা। এপার-ওপারের আদিবাসীসহ সকলের মধ্যে দেখা যায় মৈত্রীর বন্ধন।

চেংগ্নী মেলা পরিচালনা কমিটির সভাপতি প্রনয় হাজং বলেন, ১৭৯ বছর ধরে আমাদের পূজামণ্ডপে পূজা হয়। মণ্ডপের সামনে বিভিন্ন অঞ্চল থেকে আসা কীর্ত্তনীয়া দল হরিনাম সংকীর্তন পরিবেশন করে। হাজং সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভক্ত, নারী-পুরুষ হরিনাম সংকীর্তন শোনেন। দোল পূজা উপলক্ষে প্রতি বছরই আমাদের এখানে মেলা বসে।

এ বিষয়ে কলামাকান্দা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, মেলাকে ঘিরে একটি পুলিশ দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মেলা কমিটির সেচ্ছাসেবক দল কাজ করবে। এ ছাড়াও মেলায় যাতে কোনো অনৈতিক ও অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সাদা পোষাকে পুলিশ নজরদারি করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com