শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে স্বাধীনতা দিবসের প্রস্ততি সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৭৪ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জাতীর জনক বঙ্গবন্ধুর জন্মদিন, ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ¦ মোশতাক আহমেদ রুহী। অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, সহকারি পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল মোহাম্মদ আক্কাস আলী, উপজেলা আ.লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকৃুল ইসলাম শফিক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুস সালাম, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, ওসি উত্তম চন্দ্র দেব সহ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন, সরকারি নির্দেশনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধুর জন্মদিন, ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করতে হবে। এতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com