বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে মহাদেও নদে বালু উত্তোলন, নদীপাড়ের মানুষের উদ্বেগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সহ আটক – ৯ ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব

স্বরচিত দুই বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৪ পঠিত

দিগন্ত ডেক্স : জাতিসংঘ ও জাতির উদ্দেশে দেওয়া ভাষণের ওপর নিজের রচিত দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে বই দুটির মোড়ক উন্মোচন করেন তিনি। ‘সকলের তরে সকলে আমরা’ এবং ‘আবাহন’ শিরোনামে বই দুটি প্রকাশিত হয়েছে। বই দুটির গ্রন্থনা ও সম্পাদনা করেছেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম।

এর মধ্যে ‘সকলের তরে সকলে আমরা’ বইয়ে জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ১৯টি ভাষণ এবং সেগুলোর ইংরেজি অনুবাদ স্থান পেয়েছে। আর অপর গ্রন্থ ‘আবাহন’-এ স্থান পেয়েছে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতির উদ্দেশে দেওয়া তার গুরুত্বপূর্ণ ভাষণগুলো।

এদিন মন্ত্রিসভা বৈঠকের শুরুতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় প্রকাশিত ট্যুরিস্ট গাইড ‘জাতির পিতার সমাধিসৌধ’-এর মোড়ক উন্মোচনও করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সচিব কাজী ওয়াছি উদ্দিন।

একইদিন কৃষি সচিব ওয়াহিদা আক্তার রচিত ‘রাজনীতির পরম্পরা’ বইয়েরও মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। গ্রন্থটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার এবং বাংলাদেশের রাজনীতির পালাবদল সম্পর্কে অসাধারণ পর্যবেক্ষণ উঠে এসেছে।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া মুক্তাগাছার মণ্ডা, জামালপুরের নকশিকাঁথা এবং জিআই সনদ তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com