শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

দুর্গাপুরে ৩ দিন ব্যাপী বই মেলার উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১০ পঠিত


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপি বই মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করেন ইউএনও এম রকিবুল হাসান

বই মেলা উদ্বোধন পরবর্তি আলোচনা সভায় ইউএনও এম রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা করেন বই মেলা কমিটির আহবায়ক ও সহকারী কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে আলোচনা করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, গীতিকবি সুজন হাজং, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কবি জীবন চক্রবর্ত্তী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার প্রমুখ।

বক্তারা বলেন, বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখানো এবং তা বাস্তবে রূপদানের দীর্ঘ সংগ্রামী জীবনের মধ্য দিয়ে যারা আমাদের বাংলা ভাষা এনে দিয়েছেন তারা আমাদের মাঝে অমর হয়ে রয়েছেন। আমরা তাদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করছি। বই মেলা প্রদর্শনের পাশাপাশি নতুন প্রজন্মকে বই পড়া ও বই কেনার প্রতি আগ্রহ বাড়াতে সকলে প্রতি অনুরোদ জানানো হয়।

মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৮টি ষ্টল স্থাপন করা হয়েছে। মেলায় প্রতিদিন স্থানীয় কবি সাহিত্যকদের স্ব-রচিত কবিতা আবৃত্তি ও বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com