বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে মহাদেও নদে বালু উত্তোলন, নদীপাড়ের মানুষের উদ্বেগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সহ আটক – ৯ ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব

দুর্গাপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৬ পঠিত
???????

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে “গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ ” এই প্রতিপাদ্যে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগার’’ এর আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার মাধ্যমে এ দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে স্থানীয় কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পথ পাঠাগার এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার এর সভাপতিত্বে, শিক্ষক জিয়াউল হক শুভ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সুসং আদর্শ বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া, দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়মন খান, মাসুদ পারভেজ, কবি আবুল বাশার, লোকান্ত শাওন, দুনিয়া মামুন, জনপদ চৌধুরী প্রমুখ৷

বক্তারা বলেন, গ্রন্থাগার দিবসে শিক্ষার্থীদের নিয়ে পথ পাঠাগারের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন সত্যিই প্রংশসনীয়। একটি আলোকিত জাতি গঠনে এবং মানুষের চিন্তা-চেতনা, জ্ঞান-বিজ্ঞান চর্চা ও বিকাশে একটি গ্রন্থাগার মূখ্য ভূমিকা পালন করে। জাতী ও মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠাগারে সময় দেয়ার আহবান জানানো হয়। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com