শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

দৌলতপুর সীমান্তে পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫০ পঠিত

দিগন্ত ডেক্স : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন এলাকা থেকে দুটি বিদেশী পিস্তল গুলি ও মাগজিনসহ শামীম হোসেন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি।গ্রেফতারকৃত শামীম হেসেন রামকৃঞ্চপুর ইউনিয়নের ইনসাফনগর চরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) জানায়, বুধবার (৩১ জানুয়ারি) বিকালে বাংলাদেশ ভারত সীমান্ত সংলগ্ন ১৫৩/৬ এস সীমানা পিলারের ২ কিলোমিটার বাংলাদেশ অভ্যান্তরে ভাগজোত ঘাট নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির সন্দেহ হলে শামীম হোসেন কে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এবং তার দেহ তল্লাশী করে ২টি বিদেশী পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করে। এ ব্যাপারে দৌলতপুর থানায় অস্ত্র আইনে শামীম হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে।

দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শামীম দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের কারবার চালিয়ে আসছিল।    

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com