শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরের সর্বজন শ্রদ্ধেয় সুরথ স্যার আর নেই

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৫৫ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের সাধুপাড়া এলাকার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক সুরথ চন্দ্র দে (৭১) সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। রোববার সকাল ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় শেষ নিঃশ^াস ত্যাগ করেছেন শিশু শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রাখা সবার প্রিয় ‘সুরথ স্যার’।

এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পৌর এলাকার শতশত মানুষ স্যারকে শেষবারের মতো দেখতে ওনার বাসায় ছুটে যান। তাঁর অন্তোষ্টিক্রিয়া পৌর শ্মশানঘাটে বিকেল ২.৩০মিনিটে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৩ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোশতাক আহমেদ রুহী, উপজেলা আ‘লীগের সভাপতি ওসমান গণি তালুকদার ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. শফিকুল ইসলাম শফিক, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা শিক্ষক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com