শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

স্কুলের স্বর্ণের উপহার ফিরিয়ে দিলেন এমপি রশীদুজ্জামান

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২১৮ পঠিত

দিগন্ত ডেক্স : স্কুল থেকে পাওয়া স্বর্ণের উপহার স্কুলের ছাত্রীদের জন্য ফিরিয়ে দিয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। নবনির্বাচিত এ সংসদ সদস্য বুধবার সকালে নির্বাচনী এলাকা পাইকগাছার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

শপথ গ্রহণের পর নবনির্বাচিত সংসদ সদস্যের এটাই ছিল প্রথম কোন সামাজিক অনুষ্ঠানে যোগদান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের পক্ষ থেকে মোঃ রশীদুজ্জামানকে একটি স্বর্ণের নৌকা উপহার দেওয়া হয়। তিনি উপহারটি সাদরে গ্রহণ করলেও উদ্বোধনী বক্তব্য শেষ করেই স্বর্ণের উপহারটি তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে ফিরিয়ে দেন এবং উপহারটি বিদ্যালয়ের কোমলমতি ছাত্রীদের কল্যাণে কাজে লাগানোর জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

একই সাথে তিনি উপহারের সঙ্গে ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়ে মহানুবতার পরিচয় দেন। এমন মহানুবতার জন্য অনুষ্ঠানেই উপস্থিত সকলের কাছে প্রশংসিত হন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com