শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কলমাকান্দায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে সৃজনশীলতার ঝলক ১৫ টাকা দরে প্রতিমাসে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার দুর্গাপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন দুর্গাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে মহাদেও নদে বালু উত্তোলন, নদীপাড়ের মানুষের উদ্বেগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সহ আটক – ৯ ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২৩১ পঠিত

দিগন্ত ডেক্স : পঞ্চগড়ের বোদা উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাদ্রাসা পড়ুয়া ১ হাজার শিশুকে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ভাসাই নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এ উপহার সামগ্রি তুলে দেয়া হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপেরিয়াল এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র যৌথ উদ্যোগে প্রত্যন্ত এলাকার এই শিশুদের হাতে শীতের পোশাক ও স্কুল ব্যাগ সরবরাহ করা হয়। এ সময় এক মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় মাঠ।

জানা গেছে, চলতি শীত মৌসুমে জেলার বিভিন্ন এলাকার ৪ হাজার শিশু শিক্ষার্থীর পাশে দারিয়ে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী তুলে দিয়েছে।

অনুষ্ঠানে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র পরিচালক অর্জন মল্লিকের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার এসএম সফিকুল ইসলাম, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র আজহার আলী, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র ডিরেক্টর মোহাম্মদ মনজু মোল্লা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও প্রক্টর আ.স.ম ফিরোজ উল হাসান, সিনেট সদস্য সোহেল পারভেজ, শিশুস্বর্গ ফাউন্ডেশনের পরিচালক কবীর আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com