মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩২

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৩ পঠিত

দিগন্ত ডেক্স : জাপানের মধ্যাঞ্চলীয় ইশিকাওয়া অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে বুধবার মৃতের সংখ্যা বেড়ে ২৩২ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

আঞ্চলিক সরকারের মতে, ওয়াজিমা নগরীতে আরও ১০ জনের মৃত্যুর খবর পাওয়ার পর স্থানীয় সময় সকাল নয়টায় হালনাগাদ এই তথ্য জানানো হয়। নোটো উপদ্বীপে আঘাত হানা এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে ওয়াজিমা হচ্ছে অন্যতম।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ওয়াজিমা মর্নিং মার্কেটের আশপাশের এলাকা থেকে এসব লাশ উদ্ধার করা হয়। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ভূমিকম্পের ঘটনায় এই এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত সপ্তাহ থেকে ওয়াজিমা মর্নিং মার্কেট এলাকায় ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়। খবর সিনহুয়া

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com