রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

নতুন পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএস নিয়োগ

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৩১৮ পঠিত

দিগন্ত ডেক্স : নতুন মন্ত্রিসভার পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন দিনাজপুরের খানসামা উপজেলার কাউয়াশাহ পাড়া গ্রামের শাহ সালাউদ্দীন। অর্থমন্ত্রীর বাড়িও দিনাজপুরে।

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের এপিএস নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার টামনী নয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলমগীর। মন্ত্রীর বাড়িও কিশোরগঞ্জে।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এপিএস নিয়োগ পেয়েছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার টেনা গ্রামের আ ন ম আহমাদুল বাশার। প্রতিমন্ত্রীর বাড়িও বোচাগঞ্জ। এছাড়া মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির এপিএস নিয়োগ পেয়েছেন রাজশাহীর রাণীবাজারের পারভেজ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ২২০০০-৫৩০৬০ টাকা বেতন স্কেলে (নবম গ্রেড) নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তাদের জন্য পদায়ন করা এপিএসকে এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com