বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে মহাদেও নদে বালু উত্তোলন, নদীপাড়ের মানুষের উদ্বেগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সহ আটক – ৯ ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব

কলমাকান্দায় জমি সংক্রান্ত বিরোধে এক শিশু খুন! 

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৯৬ পঠিত
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ জেরে আড়াই বছর বয়সী জুনাইদ মিয়া  এক শিশু খুন হয়েছে !

আজ রোববার বিকেলে উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে নিহতের বাবার ভিটায় মর্মান্তিক ভাবে এ ঘটনাটি ঘটেছে । নিহত শিশু ওই গ্রামের মো. আব্দুল মালেক ও মোমেনা আক্তার দম্পতির কনিষ্ঠ সন্তান।

স্থানীয় ও নিহতদের পরিবার সুত্রে জানা গেছে, একই  গ্রামের মো. আব্দুল মালেক ও প্রতিবেশী আ: আজিজের ছেলে মো. হাতেম আলীর মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে বেশ কয়েকটি মামলা ও চলমান রয়েছে । রোববার বিকেলে বাড়ীতে মা মোমেনা আক্তারের কোলে শিশু জুনাইদ ঘুমাচ্ছিল। এসময় ৬/৭ জন মিলে বাড়িতে অতর্কিত ভাবে হামলা চালায়। এতে করে মা মোমেনা মাথায় আঘাত পেয়ে আহত হন। এসময় কোলে থাকা শিশু জুনাইদের মাথায় আঘাত লাগলে খিচুনি দিয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে নিহত শিশু জুনাইদের লাশ উদ্ধার করে থানা নিয়ে আসেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, নিহতের লাশ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। শিশুটি  কীভাবে মারা গেছে , তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com