মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

কলমাকান্দায় পাঁচ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক আটক

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৬ পঠিত
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বুধবার দুপুরে একটি গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই শিশুর মা বাদি হয়ে মো. শহীদুল ইসলাম (২২) নামের এক যুবককে আসামি করে কলমাকান্দা থানায় এ মামলাটি দায়ের করেন।
ধর্ষণের ঘটনার পর উপজেলার বাতানিয়াপাড়া গ্রামের মো. আলেক মিয়ার ছেলে অভিযুক্ত ধর্ষক শহীদুল ইসলামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক মাস আগে ভুক্তভোগী শিশু ও তার ভাইকে দাদীর কাছে রেখে তার বাবা ও মা ঢাকায় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতে যান। বুধবার দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় শহীদুল ইসলাম বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে শহীদুল ইসলাম তাকে ভয়-ভীতি দেখিয়ে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ ঘটনায় গত বুধবার রাতেই সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মহিষখলা এলাকা থেকে অভিযুক্ত ধর্ষক মো. শহীদুল ইসলামকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার ওই শিশুর মা বাদি হয়ে মামলা দায়েরের পর ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের শিকার শিশুটির পরীক্ষা-নিরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। গ্রেপ্তারকৃত শহীদুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com