বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে মহাদেও নদে বালু উত্তোলন, নদীপাড়ের মানুষের উদ্বেগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সহ আটক – ৯ ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব

স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৬ পঠিত

দিগন্ত ডেক্স : ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর বাড়িতে সুমা আক্তার (২০) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের উত্তর পাড়ায় এই ঘটনা ঘটে। রাতে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন।

সুমা আক্তার উপজেলার সুলতানপুর ইউনিয়নের জাংগাল গ্রামের আরজু মিয়ার মেয়ে ও সেন্দ গ্রামে উত্তর পাড়ার জামাল মিয়ার ছেলে ওমান প্রবাসী মামুন মিয়ার স্ত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২ বছর আগে সুমাকে উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের উত্তর পাড়ার ওমান প্রবাসী মামুন মিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে দেন। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য স্বামী, শাশুড়ি ও ননদ প্রায়ই মারধর করতো। তাদের অত্যাচার সহ্য না করতে পেরে বুধবার বিকেলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে সুমা আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুমার দুলাভাই শরীফ আহমেদ বলেন, সুমা কোনো দিন আত্মহত্যা করতে পারে না। সুমাকে হত্যার পর শ্বশুর বাড়ির লোকেরা ফাঁসিতে ঝুলিয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের শাস্তির দাবি জানান তিনি।

ওসি মো. আসলাম হোসেন জানান, ঘটনার খবর পেয়েছি। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com