শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

নেত্রকোনা- ১ আসনে রুহীর ব্যাপক গণসংযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : কলমাকান্দা উপজেলায়  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে ব্যাপক গণসংযোগ ও সমাবেশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ভিপি মোশতাক আহমেদ রুহী । বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও সমাবেশ করেন তিনি।

কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেংঙ্গুরা ইউনিয়নের সাত শহীদের সমাধিস্থল জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে শুভ সূচনা করেন সাবেক সংসদ সদস্য  ভিপি মোশতাক আহমেদ রুহী।

পরে লেঙ্গুরা উচ্চ বিদ্যালয়ের মাঠ, খারনৈ  ইউনিয়নের রানীগাঁও বাজার, হাট গোবিন্দপুর বাজার, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে (আদিবাসী সমাবেশ), বাউসাম বাজার, রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা বাজার , চৈতা নতুন বাজার, পাঁচগাও বাজার, রংছাতি মোড়, ডাইয়ারকান্দা বাজার হয়ে কলমাকান্দা সদর ইউনিয়নের বিশরপাশা বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও সমাবেশ করেন তিনি। ওই গণসংযোগকালে নারী পুরুষের ঢল নামে।

স্থানীয়রা বলছেন, নবম জাতীয় সংসদের সংসদ সদস্য থাকাকালীন সময়ে দলমতের ঊর্ধ্বে থেকে তিনি (ভিপি মোশতাক আহমেদ রুহী ) কলমাকান্দা উপজেলায় যোগাযোগ, অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের পাশাপাশি এলাকাকে শান্ত ও স্বাভাবিক রাখার মাধ্যমে এলাকাবাসীর মাঝে বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়ে ছিলেন । তাই এবারও তাকে বেছে নেবেন বলে ভোটাররা জানান ।

খারনৈ ইউনিয়নের সীমান্তবর্তী আদিবাসী সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে ভিপি মোশতাক আহমেদ রুহী বলেন, নবম জাতীয় সংসদের সংসদ সদস্য থাকাকালীন  সময়ে আমার প্রতিশ্রুতির সিংহভাগই পূরণ করতে পেরেছিলাম বাকি অসমাপ্ত কাজ আপনাদের সহযোগিতায় যদি এই নির্বাচনে জয়লাভ করতে পারি পূরণ করবো ইনশাআল্লাহ।

এসময় দলের উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাগণ, সিনিয়র নেতৃবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অংসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com