রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২২৯ পঠিত

দিগন্ত ডেক্স : লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে সুজন নামে এক বাংলাদেশি আহত হয়েছে। শনিবার ভোর রাতে ওই উপজেলার গোতামারী সীমান্তে ৯০১নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। তবে আইনী জটিলতার কারণে অতিগোপনে চিকিৎসা নিচ্ছেন আহত সুজন। আহত সুজনের বাড়ি টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায়।

সীমান্তবর্তী লোকজন জানান, ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনতে সীমান্তে যায় সুজনসহ একদল চোরাচালানকারী। তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র টহল দল। এ সময় ওই গুলিতে সুজন আহত হয়। পরে তার সাথে থাকা সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে। আইনী জটিলতার কারণে সুজনের পরিবার বিষয়টি গোপন রেখেছেন। বিজিবিও এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।

তবে গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনাবেরুল হক মোনা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com