রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

দুর্গাপুরে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬১ পঠিত
???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : বেগম রোকেয়া দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে নানা আয়োজনে এ সম্মননা প্রদান করা হয়।

দুর্গাপুর উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় ইউএনও মো. আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে ‘‘শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা’’ এই প্রতিপাদ্যে প্রদান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার। অন্যদের মধ্যে আলোচনা করেন, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, আবাসিক মেডিক্যাল অফিসার মাকসুদা আক্তার রিমি, প্রাণী সম্পাদ কর্মকর্তা শিলা রানী দাস, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জহুরা, ওসি উত্তম চন্দ্র দেব, প্যালেন মেয়র নুরল আকরাম খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার প্রমুখ।

আলোচনা শেষে মোছা: সফল জননী হিসেবে আয়েশা আক্তার, সমাজ উন্নায়নে মুশির্দা আকন্দ, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যে সুরভি মান্দা, নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্দ্যেমে জীবন গড়ায় নীশা রানী সাহা এবং অর্থনীতি ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে আসমা আক্তার কে জয়িতা সম্মাননা দেয়া হয়।

বক্তারা বলেন, বর্তমান সরকার মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নারীদের সমাজে বিভিন্ন অবদানের জন্য প্রতিবছরই এভাবে সম্মাননা প্রদান করা হচ্ছে। এ কাজে সহায়তা করার জন্য সকল কে এগিয়ে আসার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com