শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু “বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন” – ব্যারিস্টার কায়সার কামাল জোটে নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বিএনপি ক্ষমতায় গেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে রয়েছে -ব্যারিস্টার কায়সার কামাল পল্লবীতে বিদেশি অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে বাংলাদেশি ছয় চোরাকারবারি আটক

এই মাত্র পাওয়া

জনগণের প্রতিটি টাকা ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে নির্দেশ রাষ্ট্রপতির

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ পঠিত

দিগন্ত ডেক্স : জনগণের প্রতিটি টাকার ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশের হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়কে নির্দেশ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ দুপুরে বঙ্গভবনে বাংলাদেশের হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বৈঠকের বিভিন্ন বিষয় জানান।

রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তাই সরকারি ব্যয় আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।  তাই তিনি সরকারি অর্থের যথাপোযুক্ত ব্যবহার নিশ্চিত করতে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করার জোর তাগিদ দেন।সাক্ষাৎকালে সিএসজি তাঁর কার্যালয়ে সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এছাড়া অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি কল্পে গৃহীত ব্যবস্থাদি সম্পর্কে ও রাষ্ট্রপতিকে জানান মহা হিসাব রক্ষক ও নিয়ন্ত্রক। তিনি পেনশন ব্যবস্থা সহজীকরণে গৃহীত পদক্ষেপসমূহ রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

এ সময় সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com