শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু “বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন” – ব্যারিস্টার কায়সার কামাল জোটে নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বিএনপি ক্ষমতায় গেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে রয়েছে -ব্যারিস্টার কায়সার কামাল পল্লবীতে বিদেশি অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে বাংলাদেশি ছয় চোরাকারবারি আটক

এই মাত্র পাওয়া

জাতীয় নির্বাচনের সরঞ্জাম ডিসিদের ট্রেজারিতে রাখার নির্দেশ

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৯১ পঠিত

দিগন্ত ডেক্স : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব সরঞ্জাম ও মালামালসহ অন্যান্য উপকরণ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ট্রেজারিতে রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির পক্ষ থেকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এ-সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৩ নভেম্বর) ইসির ক্রয় ও মুদ্রণ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ এনাম উদ্দীন নির্দেশনাটি পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্রসহ প্রাথমিক নির্বাচনী সামগ্রী যেমন- মনোনয়নপত্র, মনোনয়ন ফরম পূরণের নির্দেশিকা, আচরণ বিধিমালা, জামানত বহি, রশিদ বহি, প্রতীকের পোস্টার, নির্বাচনী ব্যয়ের রিটার্ন ইত্যাদি এবং নির্বাচনী দ্রব্যাদি যেমন- অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, লাল গালা, হেসিয়ান ব্যাগ (বড়), হেসিয়ান ব্যাগ (ছোট) এবং স্বচ্ছ ব্যালট বাক্সের সিল (লক) গত ০৩ ও ০৪ নভেম্বর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সরবরাহ করা হয়েছে।

নির্বাচনী দ্রব্যাদি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেজারি শাখায় সার্বক্ষণিক নিরাপত্তার সঙ্গে সংরক্ষণ করতে সংশ্লিষ্ট নির্বাচন অফিসকে নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছে কমিশন।

এ ছাড়া একাদশসহ অন্যান্য জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র, ম্যানুয়েল ও অন্যান্য অব্যবহৃত ফরম যদি মাঠ পর্যায়ের বিভিন্ন নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকলে সেগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার না করে অকার্যকর করে আলাদাভাবে রাখার জন্য তার আওতাধীন অফিসকে নির্দেশও দিয়েছে সংস্থাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com