শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

দুর্গাপুরে নারী ফুটবলারদের অভিনন্দন

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩৩৯ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (অনূর্ধ্ব ১৭ নারী) গোল্ডকাপ টুর্নামেন্টে নেত্রকোণা জেলার ১০টি উপজেলার মধ্যে দুর্গাপুর উপজেলা রানার্স আপ হওয়ায় নারী ফুটবলারদের অভিনন্দন জানিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (০১ নভেম্বর) বিকেলে এ অভিনন্দন জানানো হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে দুর্গাপুর উপজেলা রানার্স আপ হওয়ায় নারী ফুটবলারদের অভিনন্দন জানান উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আশরাফুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনসারি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার, কোচ জুম্মান আহমেদ, নারী দলের প্রধান সমন্বয়কারী মেজর বিশ^াস প্রমুখ।

মেজর বিশ^াস জানান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (অনূর্ধ্ব ১৭ নারী) গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলার শেষ সময়ে, কলমাকান্দা উপজেলার সাথে ১-০ গোলে দুর্গাপুর উপজেলা রানার্স আপ হয়েছে। গত বুধবার (২৫ অক্টোবর) নেত্রকোনা আধুনিক ষ্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com