দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ধর্ম যার যার-উৎসব সবার। এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাদ্দাম আকঞ্জি। রোববার বিকেলে দুর্গাপুর উপজেলায় অনুষ্ঠিত ৬৬টি পূজামন্ডপে ৬৬ হাজার টাকা পৌঁছে দেন তিনি।
পূজামন্ডপ গুলোতে সহায়তা বিতরণ কালে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন মিয়া, যুবলীগ নেতা রাজন শেখ, নবী হোসেন, সড়ক শ্রমিক লীগের সভাপতি বিকাশ চন্দ্র সরকার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম, সুসং কলেজ ছাত্রলীগের সভাপতি হালিম আহমেদ, ছাত্রলীগ কর্মী বায়েজিদ সহ পুজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
সাদ্দাম আকঞ্জি বলেন, হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজা। প্রতি বছরের মতো এবারও প্রতিটি পুজা মন্ডপে আমার সাধ্যমতো সহায়তা করেছি। সরকারের ভাবমুর্তি যাতে নষ্ট না হয়, প্রতিটি ইউনিয়নে সুন্দর ভাবে পুজা অনুষ্ঠিতের লক্ষে আমার যুবলীগের কর্মীদের লক্ষ রাখতে বলেছি। আশা করছি সকলের সহযোগিতায় সুন্দর ভাবে এই পুজা সম্পন্ন হবে।
Leave a Reply