রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে বাবার চেয়ে ছেলে ৫৩ বছরের বড়

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৪৩৬ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জাতীয় পরিচয়পত্রে বাবার চেয়ে ৫৩ বছর ২ মাস বেশি বয়স ছেলের। সে হিসেবে বাবার আগেই জন্ম হয়েছে ছেলের। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনায় বয়স নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে ছেলেকে। বয়সের এই পার্থক্যের ঘটনা নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায়। ভুক্তভোগী ওই ছেলের নাম মো. আব্দুল রশিদ। বাবার নাম আব্দুল আজিজ।

বাবা – ছেলের জাতীয় পরিচয়পত্রে দেখা গেছে, বাবা আব্দুল আজিজের জন্মতারিখ ১৯৭২ সালের ৪ জুলাই। অপরদিকে ছেলে আব্দুল রশিদের জন্মতারিখ ১৯১৯ সালের ৩ মে। সে হিসাবে বাবার বর্তমান বয়স ৫১ বছর ৩ মাস ১৮ দিন আর ছেলের বয়স ১০৪ বছর ৫ মাস ১৮ দিন। অর্থাৎ বাবার চেয়ে ছেলে ৫৩ বছর ২ মাসের বড়। এদিকে শুধু বয়স নই। ছেলের নাম ভুল লিপিবদ্ধ করা হয়েছে।

ভুক্তভোগী ছেলে আব্দুল রশিদ জানান, ঘর বানানোর জন্য তিনি একটি সমিতি থেকে ঋণ তুলতে গেলে আইডি কার্ডে (জাতীয় পরিচয়পত্র) এই বয়সের সমস্যা ধরা পড়ে। বয়স বেশি ধরা পড়ায় ওই সমিতি আমাকে ঋণ দেয়নি। আমি লেখাপড়া করিনি, তাই তেমন কিছুই বুঝি না। আমার বয়স বর্তমানে ৩৫ বছর। আমার আইডিকার্ড সংশোধন করতে গত দেড়-দুই মাস আগে নির্বাচন অফিসে গিয়েছিলাম। কিছু টাকা খরচ হবে বলে তা আর করিনি। এ নিয়ে আমি খুব বিপদে আছি।

এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল বলেন, জাতীয় পরিচয়পত্রে বয়স ভুল যাদের রয়েছে তারা আবেদন করলে সঙ্গে সঙ্গে সংশোধনের উদ্যোগ নেই আমরা। ওই ব্যক্তি অনলাইনে আবেদন করলে অবশ্যই সংশোধন করে দেওয়া হবে। এমন ভুলের কারণ জানতে চাইলে তিনি বলেন, মূলত ২০০৭ সালে যখন সার্ভারে ভোটার তালিকা করা হয়েছিল, তখনই আইডি কার্ডে নানা ধরনের সমস্যা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com