রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে বিদ্যুৎপৃষ্টে শিক্ষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩৫৪ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে মুস্তাফিজুর রহমান (৩২) নামের এক শিক্ষক। বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের বারমারি লক্ষিপুর গ্রামে এ দুঘর্টনা ঘটে। তিনি নেত্রকোনার একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন বলে জানা গেছে। নিহত মুস্তাফিজুর সদর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে ডোবায় মাছ ধরার জন্য নামেন মোস্তাফিজুর। এ সময় ডোবার পানি নিষ্কাষনের জন্য ইলেকট্রিক মটার বসান। পরে এই মটারের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পর্শ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, বৈদ্যুতিক মটারে সংযোগ দিতে গিয়ে মোস্তাফিজুর বিদ্যুৎপৃষ্ট হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com