শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

১০টি পোপা মাছের দাম হাঁকছেন ২০ লাখ টাকা

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৩৩০ পঠিত

দিগন্ত ডেক্স : কক্সবাজারের টেকনাফের সেন্টমাটিন দ্বীপে কোরাল জালে ধরা পড়েছে ১০টি পোপা মাছ। ট্রলার মালিক মাছগুলোর দাম হাঁকচ্ছেন ২০ লাখ ৫০ হাজার টাকা।

রোববার দিবাগত রাত ৩টার দিকে সেন্টমার্টিন দ্বীপে পশ্চিম পাড়ার বাসিন্দা আবদুল গণির মালিকানাধীন ফিশিং ট্রলারের জালে ১০টি মাছ ধরা পড়ে। পরে সকাল ১০টার দিকে ট্রলারটি সেন্টমাটিন দ্বীপ জেটিঘাটে এসে পৌঁছালে মাছগুলো দেখতে ভিড় জমান পর্যটকরা। ট্রলার থেকে মাঝি-মাল্লারা পোপা মাছগুলো ফিশারি ঘাটে নিয়ে আসে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এই মাছের বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি। এই মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিশ্বের বিভিন্ন দেশে এই মাছের চাহিদা আছে। পোপা মাছের বায়ুথলি বেশ মূল্যবান বলে এই মাছের দাম অনেক বেশি।

ট্রলারের মালিক আবদুল গণি বলেন, ভোররাতে কোরাল জালে ধরা পড়েছে ১০টি ১১৫ কেজি ৫০০ গ্রাম ওজনের ‘কালা পোপা’। এর মধ্যে একটির ওজন সাড়ে ১২ কেজি থেকে ২০ কেজি। মাছ দশটির দাম চাইছি ২০ লাখ ৫০ হাজার টাকা। এ পর্যন্ত মাছগুলো সেন্টমার্টিন দ্বীপে দাম উঠেছে সাড়ে ১০ লাখ টাকা পর্যন্ত। ভালো দামে বিক্রির আশায় মাছ ফ্রিজিং করে কক্সবাজার শহরে নিয়ে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com