বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে মহাদেও নদে বালু উত্তোলন, নদীপাড়ের মানুষের উদ্বেগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সহ আটক – ৯ ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব

চাল ৪৪ টাকা ও ৩০ টাকা কেজি দরে ধান কিনবে সরকার

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৮১ পঠিত

দিগন্ত ডেক্স : চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৭ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। প্রতি কেজি সিদ্ধ চাল ৪৪ টাকা, আতপ চাল ৪৩ টাকা ও ধান ৩০ টাকা দরে কেনা হবে।

আজ রোববার (৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

গত বছর আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে দুই লাখ মেট্রিক টন ধান এবং পাঁচ লাখ মেট্রিক টন চাল কিনেছিল সরকার। সেবার প্রতি কেজি চাল ৪২ টাকা ও ধান ২৮ টাকা দরে কেনা হয়েছিল। এবার চালের দাম কেজিতে দুই টাকা বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া ধানের দামও কেজিতে দুই টাকা বাড়ানো হয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, এবার দুই লাখ ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া চার লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং এক লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে। প্রতি কেজি ধান ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং আতপ চাল ৪৩ টাকা দরে কেনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com