বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে মহাদেও নদে বালু উত্তোলন, নদীপাড়ের মানুষের উদ্বেগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সহ আটক – ৯ ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব

কবি রাধাপদ রায়ের উপর হামলার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৩২২ পঠিত
???????

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পল্লীকবি রাধাপদ রায়ের (৮০) উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং এঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে দুর্গাপুর সাহিত্য সমাজ। বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মো. মোহন মিয়া, বিশিষ্ট কবি লোকান্ত শাওন, দুর্গাপুর সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা সারোয়ার, যুগ্ম সাধারন সম্পাদক জীবন নন্দী, পথ পাঠাগারের পাঠাগার সম্পাদক অন্তর হাজং প্রমুখ।

বক্তারা বলেন, এমন নির্বিবাদী, বয়োজ্যেষ্ঠ এ মানুষটির ওপর গত ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে বর্বরোচিত হামল চালিয়ে মারাত্মকভাবে জখম করেছে স্থানীয় দুই দুর্বৃত্ত মো. রফিকুল ইসলাম ও কদুর আলী। এই ধরনের হামলা আমাদের বাঙালি সংস্কৃতির উপর করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে। অনতি বিলম্বে ঘটনায় জড়িত বাকী আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com