শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবীতে দুর্গাপুরে স্মারকলিপি প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৫৯৬ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার নেতৃবৃন্দরা। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এই সময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি আনিসুল হক সুমনের নেতৃত্বে অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ বজলুর রহমান, মুক্তিযোদ্ধার সন্তান মতি মিয়া, হাবিব মিয়া, মেহেদী হাসান তোফাজ্জল, শুক্কুর মিয়া সহ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী।

স্মারকলিপি সুত্রে জানাগেছে, আদি সংবিধান মোতাবেক আদালতের নির্দেশনা প্রতিপালনে চাকরিতে সর্বক্ষেত্রে কোটা পুনর্বহল, সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় ৩০ শতাংশ কোটা পুনর্বহাল করা। ২০১১ সালে পঞ্চদশ সংবিধানে সংশোধনের মাধ্যমে সামরিক শাসন আমলের সকল আদেশ নির্দেশ আইনে বাতিল হয়েছে। তাই ১৯৭৬ এবং ১৯৮৫ সালে যথাক্রমে ২০% ও ৫% জেলা কোটা কমানো সংবিধানের (অনুচ্ছেদ ১০) পরিপন্থী তদরুপ মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ। ১ম ও ২য় শ্রেণীতে কোটা প্রয়োগ না করাও সংবিধান পরিপন্থী। বঙ্গবন্ধু সরকার ঘোষিত ১৯৭২ এ প্রদত্ত ৮০% জেলা (আঞ্চলিক) কোটা বাস্তবায়নের মাধ্যমে সাংবিধানিক বিধি বিধান প্রতিপালনে সরকারের প্রতি উদাত্ত আহবান জানায় অন্যথায় এটা সংবিধান লঙ্ঘন বা পরিপন্থি কার্যক্রম হিসেবে পরিগনিত হবে বলে মনে করছেন সংগঠনের নেতা কর্মীরা। এছাড়াও বিভিন্ন দাবী দাওয়া স্মারকলিপির মাধ্যমে তুলে ধরেন মুক্তিযোদ্ধার সন্তানরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com