শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু “বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন” – ব্যারিস্টার কায়সার কামাল জোটে নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বিএনপি ক্ষমতায় গেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে রয়েছে -ব্যারিস্টার কায়সার কামাল পল্লবীতে বিদেশি অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে বাংলাদেশি ছয় চোরাকারবারি আটক

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে মেধা অন্বেষণ প্রতিযোগিতা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩০ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘আমার শিক্ষা – আমার অহংকার’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে পথ পাঠাগারের আয়োজনে ও বিভাস প্রকাশনের সহযোগিতায় শিশু কিশোরদের মেধা বিকাশে মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও সহ: সভাপতি জিয়াউল হক শুভ‘র সঞ্চালনায় প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় ভূষণ সাহা রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, সাংবাদিক ওয়ালী হাসান কলি, রাজেশ গৌড় প্রমুখ।

ইউএনও রাজীব-উল-আহসান তার বক্তব্যে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগাতে স্থানীয় সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগার’’ সবসময়ই ব্যতিক্রম আয়োজন করে থাকে। এবারো একটি ব্যতিক্রম আয়োজন করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পথ পাঠাগার কে ধন্যবাদ জানাই। সেইসাথে সংগঠনটির সাফল্য কামনা করছি। সাফল্যের সাথে এ কাজ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

পথ পাঠাগার টিম মেধা অন্বেষণের অংশ হিসেবে দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে কবিতা আবৃওি ও মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু কে নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। পরে এসব প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com