বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৫৪ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সাপ্তাহিক সুসঙ্গ বার্তা পত্রিকার আয়োজনে এম.কে.সি.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চার শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ উপলক্ষে সুসঙ্গ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদারের সঞ্চালনায় ও নবাগত প্রধান শিক্ষক সুব্রত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, শিক্ষক কে.এম মাহমুদুল হাসান, পৌর কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপুসহ স্কুলের শিক্ষকবৃন্দ।

আলোচনা শেষে প্রধান অতিথি, জিপিএ-৫ প্রাপ্ত রোহিন লাল বিশ্বাস, তাহসিন আল মুজাহিদ, দুর্জয় চন্দ্র শীল, জামিরুল ইসলাম এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com