রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

হামলা ও ভাংচুরের প্রতিবাদে দুর্গাপুরে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৩ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামে পারিবারিক কলহের জেরে হামলা-ভাংচুরের ঘটনার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। রোববার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মাহমুদুল হাসান।

তিনি বলেন, পৌর শহরের দেশওয়ালীপাড়া এলাকার মৃত নুরুল হক ফকিরের পুত্র মাও: সিরাজুল হক, এহতেসাম ও সদর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের আব্দুল কুদ্দুছ,কামরুজজ্জামান, মহসিনদের সাথে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্বেও বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়ে অকথ্য ভাষায় নানা ধরনের গালমন্দ সহ হুমকি দিয়ে যাচ্ছে।

পরবর্তিতে ওই বিরোধ জের ধরে মাওলানা সিরাজুল ইসলাম এক পযার্য়ে পথ চলাচলের রাস্তার ওপর কাঁটাতার দিয়ে চলাচল বন্ধ করে দেন। পরবর্তিতে গত ০৭ সেপ্টেম্বর দুপুরে জুবেদা খাতুন, তাসলিমা, মাসুদা খাতুন, ভাগিনা আবু ইউসুফকে তিনি ডেকে নিয়ে চলাচলের পথে বেড়া দেয়া নিয়ে বাকবিতন্ডা শুরু করেন। ওই সময় এক পযার্য়ে লাটিসোটা দিয়ে মারধর ও শ্লীলতাহানি ঘটিয়ে মহিলাদের শরীরে রক্ষিত স্বর্ণের গয়না ছিনিয়ে নেন। মারধর করার পর রুগিদের হাসপাতালে আনতে বাধা প্রদান করে। জরুরী সেবা ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তখন পুলিশের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত তাসলিমা বেগমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের বাড়িঘরে অন্যান্য বসতিদের হুমকি-ধমকির ভয়ে কেউ থাকতে পারছেন না। এ বিষয়ে এলাকায় যেকোন সময় প্রানণাশের ঘটনা ঘটতে পারে। এমন অবস্থায় ভয়ে দিনাতিপাত করছি আমরা। এ বিষয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয় নিয়ে মাওলানা সিরাজুল ইসলামকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমার উপর আনীত অভিযোগ সম্পুর্ন মিথ্যা। আমি বা আমার কোন লোকজন এমন কোন ঘটনা ঘটায়নি এটা আমাদের পারিবারিক বিষয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল লতিফ, মো. মুবাশ্বির হাসান, মো. খোকন মিয়া, মো. হাসান আলী, আমজত মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com