শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

মায়ের লাশ রেখে, দুর্গাপুরে পরীক্ষা দিলো ছেলে

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৫৪৫ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ভোর রাতে হৃদরোগ জনিত আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মা। সকালেই ছেলের পরিক্ষা। শেষ পর্যন্ত মায়ের লাশ বাড়িতে রেখে অশ্রুসিক্ত চোখে এইচএসসি পরীক্ষা (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিক্ষা) দিতে এলো কুইন্টার ঘাগ্রা (২১) নামের এক আদিবাসী শিক্ষার্থী। সে দুর্গাপুরের আলহাজ্ব মফিজ উদ্দিন তালুকদার কলেজের শিক্ষার্থী। তার বাড়ি লেঙ্গুড়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে। বাবার নাম সিলভেস্টার ঘাগ্রা।

পরিবার সূত্রে জানা গেছে, মেঝো ছেলে কুইন্টার ঘাগ্রার এইচএসসি পরিক্ষা চলছে। রোববার (২৭ আগষ্ট) ভোর থেকে হৃদরোগ জনিত আক্রান্ত হয়ে মারা যান তার মা হেলিমা ঘাগ্রা। মায়ের লাশ ঘরে রেখেই পরীক্ষার কেন্দ্রে এসে পরিক্ষা দেয় ছেলে কুইন্টার ঘাগ্রা। হঠাৎ মায়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

কুইন্টার ঘাগ্রা’র বড় ভাই জালসেং ঘাগ্রা বলেন, দীর্ঘদিন ধরে হৃদরোগ জনিত সমস্যায় ভুগছিলেন মা। আজ ভোরে মা মারা গেছেন। আমার ছোট ভাই মায়ের মৃত দেহ বাড়িতে রেখেই পরিক্ষায় দিতে গিয়েছে। পরিক্ষা শেষ করে ভাই বাড়িতে আসলে মায়ের লাশ সমাধি করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com