বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে মহাদেও নদে বালু উত্তোলন, নদীপাড়ের মানুষের উদ্বেগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সহ আটক – ৯ ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব

ফুলবাড়ীতে ২২২ বোতল ইস্কাপসহ স্কুলের পিয়ন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩১৫ পঠিত

দিগন্ত ডেক্স : কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সদস্যরা ফুলবাড়ী উপজেলার বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পিয়ন মনোয়ার হোসেন মুন্নাকে ২২২ বোতল ইস্কাপ সিরাপসহ তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। গ্রেফতার মুন্নাকে সোমবার সকালে  কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, রবিবার রাত ১১টার দিকে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ- পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে বিজিবিসহ একটি যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্নার বাড়ীতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মনোয়ার হোসেন মুন্না উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামের আবুল বাশারের ছেলে এবং বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী (পিয়ন)। বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরেন্দ্র চন্দ্র গোস্বামী জানান, মাদকসহ গ্রেফতার মুন্নাকে সাময়িক বরখাস্ত করা হবে।

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ- পরিদর্শক আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ীতে অভিযান চালানো হয়েছে। এসময় বাড়ী ভিতর থেকে বস্তা ভর্তি ফেনসিডিল উদ্ধার করে আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পরে রবিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে আসামীকে সোমবার সকালে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com